রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুলও হয়েছে : নূরুল হুদা

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ২.১৬ পিএম
  • ৬৯৭ বার পড়া হয়েছে

 

আজ বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা তিনি বলেন ।দায়িত্ব পালনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ,দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুলও হয়েছে বলে জানান।

তিনি বলেন, গত ৫ বছর নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। ইভিএমএ ভোট গ্রহণ কমিশনের বড় সাফল্য। আইনের মাধ্যমে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা ছিল।

নূরুল হুদা বলেন, দায়িত্ব পালনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তারপরেও সফলভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। তবে দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হয়েছে। শতভাগ সফলতা অর্জন করতে পারেনি। নির্বাচনে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণ করা যায়নি।

নূরুল হুদা বলেন, নির্বাচন কমিশন নানা ধরনের কাজ করেছে। কিছু কিছু কাজে আমরা সফল হইনি। কারণ করোনার কারণে গত দুই বছর আমরা পিছিয়ে গেছি। তারপরও আমাদের চেষ্টা ছিলো।

সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ৫ বছরে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, জাতীয় সংসদের উপনির্বাচন এবং সকল স্থানীয় সরকার পরিষদের সাধারণ ও উপনির্বাচনসহ ৬ হাজার ৬৯০টি নির্বাচন অনুষ্ঠান করেছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমশিনার (সিইসি) করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেওয়া হয়। এরপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তারা। দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালনের পর সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাদের মেয়াদ শেষ হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com