বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ৪.২১ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

ইসরাইল বুধবার প্রথম প্রহরে সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা এ হামলা চালায়। দেশটির সামরিক বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দেয়া টুইটার বার্তায় বলা হয়, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তরাঞ্চলীয় ইসরাইলি আরব নগরী উম আল-ফাহমে বিপদ সংকেত বেজে উঠে। যদিও ক্ষেপণাস্ত্রটি মধ্য-আকাশে বিস্ফোরিত হয়।
আইডিএফ জানায়, ‘আজ রাতের আগে সিরিয়া থেকে চালানো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা সিরিয়া বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাডার ও বিমান বিধ্বংসী ব্যাটারিসহ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী ‘দামেস্ক’র কাছে ইসরাইলের হামলা ঠেকাতে সক্রিয় রয়েছে।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা জানায়, রাত ১ টার স্বল্প সময় আগে ইসরাইলি বিমান হামলা শুরু হয় এবং এর পাশাপাশি রাত ১:১০ মিনিটে অধিকৃত গোলান থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র হামলাও চালানো হয়।
সিরিয়ার বার্তা সংস্থা সানা জানায়, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলা এবং ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি গুলি করে ভূপাতিত করে।’
সানা জানায়, ইসরাইলি হামলায় এক সৈন্য নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com