রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ভারতের দিল্লীতে ধর্ষিতার মুখে কালি মাখিয়ে হাঁটানো হল প্রকাশ্যে

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ৪.২১ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লীর বুকে প্রকাশ্যে ধর্ষিতাকে হেনস্থা করা হলো। ওই তরুণীর মাথার চুল কেটে দেয় দুষ্কৃতীরা। তার মুখে মাখিয়ে দেওয়া হয় কালি। তারপরে দিল্লীর শাহদারা অঞ্চলে তাকে প্রকাশ্যে হাঁটানো হয়। ধর্ষিতার হেনস্থা দেখে উল্লাস প্রকাশ করে একদল লোক।

পুলিশ বলছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, ঘটনাটি দুঃখজনক। ব্যক্তিগত শত্রুতার জেরে শাহদারা জেলায় এক মহিলাকে যৌন হেনস্থা করা হয়। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে। ধর্ষিতাকে কাউন্সেলিং করানো হচ্ছে।

দিল্লীর মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ধর্ষিতার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, “বেআইনি মদের কারবারিরা ২০ বছরের এক তরুণীকে ধর্ষণ করেছে। তার বাড়ি কস্তুরবা নগরে। ধর্ষকরা তার মাথার চুল কেটে দেয়। তাকে জুতোর মালা পরায়। তাঁর মুখে কালি মাখিয়ে পুরো এলাকায় ঘোরায়।

স্বাতী মালিওয়াল জানান, তিনি দিল্লী পুলিশকে নোটিশ দিয়েছেন। প্রত্যেক অপরাধীকে গ্রেফতার করা হবে। ধর্ষিতার পরিবারের নিরাপত্তারও ব্যবস্থা করা হবে।

একটি সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবক ওই তরুণীকে প্রেম নিবেদন করেছিল। তরুণী তাতে সাড়া দেননি। পরে ছেলেটি আত্মহত্যা করে। অভিযোগ, ছেলেটির পরিবারের লোকজনই তরুণীর হেনস্থার জন্য দায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com