শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি থেকে নতুন করে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ১০.০৮ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বিচার আদালত আগামী ২১ ফেব্রুয়ারি থেকে নতুন করে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু করবে বলে জানিয়েছেন মামলার বাদিপক্ষ গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল দাওদা জালৌ। গতকাল শুক্রবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

আন্তর্জাতিক বিচার আদালতের একজন মুখপাত্রের কাছে শুনানির তারিখ সম্পর্কে জানতে চাওয়া হলেও তিনি নিশ্চিত করে কিছু জানাননি।

মিয়ানমারের সামরিক জান্তার প্রতিনিধিরা শুনানিতে আন্তর্জাতিক আদালতের বিচারিক এখতিয়ারকে চ্যালেঞ্জ করবেন বলে ধারণা করা হচ্ছে।

জালৌ বলেন, “২০২২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে এই হাইব্রিড শুনানি শুরু হবে।”

হাইব্রিড শুনানি হলো, মামলার দুই পক্ষের এক পক্ষ সরাসরি আদালতে হাজির থাকেন এবং আরেক পক্ষ করোনা মহামারির কারণে অনলাইনে অংশ নেন।

তিনি আরও জানান, ২০১৯ সালে অং সান সু চি এই মামলার গণশুনানিতে মিয়ানমারের পক্ষে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন। যেহেতু সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছে তাই সামরিক জান্তা আনুষ্ঠানিকভাবে এই মামলায় সু চির পরিবর্তে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের প্রতিনিধিত্ব করবে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নিধন অভিযানে দেশটির রাখাইন রাজ্যের প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের তদন্ত দল তাদের প্রতিবেদনে জানায়, “গণহত্যার উদ্দেশ্যেই” এই হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী।

২০১৯ সালের ডিসেম্বরে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি নিজে দ্য হেগে আন্তর্জাতিক আদালতের শুনানিতে হাজির হয়ে মামলা খারিজের আবেদন করেন।

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই নেত্রীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বর্তমান সামরিক জান্তা। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে।

জোর করে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এবং জাতিসংঘের সর্বোচ্চ আদালতে নিজেদের মিয়ানমারের বৈধ শাসক হিসেবে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, সামরিক জান্তা আন্তর্জাতিক বিচার আদালতে প্রতি ছয় মাস পর পর রোহিঙ্গা বিষয়ক আদালত নির্দেশিত প্রতিবেদন উপস্থাপন করে আসছে। যদিও এই প্রতিবেদন গুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়।

২১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত শুনানিতে মিয়ানমারের পক্ষ থেকে আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক এখতিয়ার নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এই বিষয়টি নিস্পত্তি হলে গণহত্যার ব্যাপারে শুনানি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com