শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর কোরিয়া আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৫.৫৮ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়া শুক্রবার জানিয়েছে, উত্তর কোরিয়া আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।এ নিয়ে নতুন বছরে পিয়ংইয়ং তৃতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো।

আগের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রক “কঠোর” পদক্ষেপের বিষয়ে সতর্ক করার কয়েক ঘণ্টা পর এই তৃতীয় উৎক্ষেপণটি করা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী, যারা এই ধরনের উৎক্ষেপণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, জানিয়েছে যে উত্তর কোরিয়া শুক্রবার বিকেলে উত্তর পিয়ংগান প্রদেশ থেকে ধারণা করা হচ্ছে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর আগে, জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে একক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে যেটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে।

জাপান এবং দক্ষিণ কোরিয়ার তথ্যের মধ্যে পার্থক্যের কারণ অস্পষ্ট।

উত্তর কোরিয়া গত ১০ দিনের মধ্যে তিনটি পৃথক উৎক্ষেপণে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই ঘটনা ২০১৭ সালের কথা মনে করিয়ে দেয় যখন যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে ছিল।

আগের দুটি পরীক্ষায় উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে। যদিও প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে উত্তর কোরিয়া এই ক্ষেত্রে তার সক্ষমতার কথা বাড়িয়ে বলছে। এই ধরনের অস্ত্রগুলি সম্ভবত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার জন্য শনাক্ত করা এবং আটকানো আরও কঠিন।

শুক্রবার উত্তর কোরিয়া কোন ধরণের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তা স্পষ্ট নয়। সাধারণত, পরের দিন রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া তার উৎক্ষেপণ সম্পর্কে কোন তথ্য দেয় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com