শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

ঢাকা বিমানবন্দরে ৪৪টি সোনার বারসহ ১ যাত্রী আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৫.৪৮ এএম
  • ৫৭১ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত মঙ্গলবার রাতে ৪৪টি সোনার বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস। আটক আতাউর রহমান হবিগঞ্জ জেলার বাসিন্দা।

ঢাকা প্রিভেন্টিভ কাস্টমস হাউসের নজরদারি কর্মকর্তা মো. তরিকুল জানান, রাত ৯টা ১০ মিনিটের দিকে শারজাহ থেকে এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, খবর পেয়ে কাস্টমস হাউসের একটি দল বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় আতাউরকে চ্যালেঞ্জ করে। পরে তার লাগেজ ও শরীর থেকে ৪৪টি সোনার বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি সোনা উদ্ধার করে। সেই সোনার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com