শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাপানে ক্লিনিকে আগুনের ২৭ জনের মৃত্যুর আশংকা

  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২.৩৬ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

শুক্রবার জাপানের ওসাকা শহরের একটি মানসিক রোগ চিকিৎসা ক্লিনিকে আগুন লাগার পর অন্তত ২৭ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম বলছে পুলিশ সন্দেহজনক এই অগ্নিসংযোগের তদন্ত করছে।

ওসাকার সিটি ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন প্রায় ২৭ জন মানুষ কার্ডিওপালমোনারি অ্যারেস্টের (হৃদযন্ত্রের ক্রিয়া ও শ্বাস বন্ধ হয়ে যাওয়া) কারণে মারা যান। জাপানে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত করার আগে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।কর্মকর্তা জানিয়েছেন ঐ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সেখানকার আসাহি টিভি জানিয়েছে, হাসপাতালে নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তদন্তে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে কিয়োডো নিউজ জানিয়েছে এক ব্যক্তি ঐ ভবনটিতে আগুন লাগিয়েছে এমন খবরের সত্যতা যাচাই সহ পুলিশ সন্দেহজনক এই অগ্নিসংযোগের তদন্ত করছে।

ইয়োমিউরি সংবাদপত্র জানিয়েছে একজন বয়স্ক ব্যক্তি ভবনটিতে একটি ব্যাগ নিয়ে এসেছিলেন যার ফুটো দিয়ে তরল দাহ্য পদার্থ গড়িয়ে পড়ে এবং জ্বলে ওঠে। মাইনিচি পত্রিকা জানিয়েছে ওই ব্যক্তি ক্লিনিকের একজন রোগী বলে ধারণা করা হচ্ছে।

সকাল ১০টায় খোলার কিছুক্ষণ পরেই একটি বহুতল অফিস ভবনের চতুর্থ তলায় অবস্থিত ক্লিনিকটিতে আগুনের সূত্রপাত হয়। এনএইচকে জানিয়েছে ৩০মিনিটের মধ্যে বেশিরভাগ আগুন নেভানো হয়।

এনএইচকে-এর ভিডিওতে দেখা গেছে, চতুর্থ তলার জানালা এবং ছাদ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফুটেজে পরে দেখা গেছে, জানালাগুলো কালো হয়ে গেছে এবং পুড়ে গেছে।

ঐ এলাকায় একটি কোম্পানিতে কর্মরত ৩৬ বছর বয়সী এক নারী কিয়োডোকে জানান, “আমি যখন বাইরে তাকালাম দেখলাম ভবনের চতুর্থ তলার জানালায় কমলা রঙের আগুনের শিখা। এক নারী ষষ্ঠ তলার জানালা থেকে সাহায্যের জন্য হাত নাড়ছিলেন।”

এনএইচকে জানিয়েছে ওসাকার প্রধান ট্রেন স্টেশন এর কাছে একটি শপিং ও বিনোদন এলাকায় অবস্থিত ভবনটিতে একটি বিউটি সালন, একটি কাপড়ের দোকান এবং একটি ইংরেজি ভাষার স্কুল রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com