শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমার জান্তাকে চাপ দিতে বাড়তি ব্যবস্থার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৬.৩৪ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেছেন মিয়ানমারের বিরুদ্ধে বাড়তি ব্যবস্থা নেয়া প্রয়োজন, যেখানে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ১০ মাস পর ‘সংকট অব্যাহতভাবে বেড়েই চলেছে।

কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্লিংকেন বলেন একক দেশ অথবা সম্মিলিত প্রয়াস যেভাবেই হোক না কেন লক্ষ্য হচ্ছে ‘দেশটিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেয়ার জন্যে সামরিক শাসকের ওপর চাপ দেয়া।

সংঘাত বন্ধ করা, বন্দীদের মুক্তি দেয়া এবং মানবিক সহায়তা কর্মীদের কাজ করতে দেয়াসহ তিনি কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যের কথা উল্লেখ করেন।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের উল্লেখ করে ব্লিংকেন বলেন, “আসিয়ানের পাঁচ দফা ঐকমত্যের পরিকল্পনা রয়েছে যা মানতে জান্তা রাজি হয়েছে এবং স্বাক্ষর করেছে। ঐ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

সাইফুদ্দিন বলেন আগামী মাসে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমার হবে অন্যতম একটি প্রধান বিষয়বস্তু এবং তার জন্যে একটি বিশদ পরিকল্পনা প্রয়োজন।

তিনি বলেন, “আমরা দেখবো বাস্তবসম্মত উপায়গুলো কি। আমাদের পাঁচ দফা ঐকমত্য হয়েছে, তবে ঠিক কবে নাগাদ এবং কিভাবে তার কিছু কিছু বিষয় বাস্তবায়ন করা দরকার সেটা এখনো আমরা ঠিক করতে পারিনি। ফলে আমার মনে হয়, আসল পদক্ষেপগুলোর রূপরেখা তৈরি করা, তার সময় এবং ফলাফল আন্দাজ করা গুরুত্বপূর্ণ যা আমরা বৈঠকের সময় করার চেষ্টা করবো।

ব্লিংকেনের মালয়েশিয়া সফরে অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী দাতো শ্রী ইসমাইল সাবরি বিন-এর সঙ্গে সাক্ষাৎ, পরিবেশবান্ধব জ্বালানি সংস্কার বিষয়ে মালয়েশিয়ার জ্বালানি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, এবং মালয়েশিয়ান ইয়ং সাউথইস্ট এশিয়া লিডারশীপ ইনিশিয়েটিভ-এর অনুষ্ঠানে অংশ নেয়া।

বৃহস্পতিবার তিনি থাইল্যান্ড যাবেন।

(প্রতিবেদনটিতে কুয়ালালামপুর থেকে ভয়েস অব আমেরিকার ষ্টেট ডিপার্টমেন্ট সংবাদদাতা নাইকে চিং তথ্য দিয়েছেন)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com