শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীনের নতুন আবিষ্কৃত সামরিক শক্তিমত্তায় আতংকিত নয় যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৭.০৯ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা স্বীকার করেছেন যে হাইপারসনিক অস্ত্র ব্যবস্থাসহ চীনের সাম্প্রতিক সামরিক ক্ষমতার উন্নয়ন উদ্বেগের কারণ বটে, তবে প্রতিরক্ষামন্ত্রী বলছেন চীন যদি যুক্তরাষ্ট্রকে ভীতি প্রদর্শনের চেষ্টা করে, সেখানে তারা অসফল হবে।

ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে রেগান জাতীয় প্রতিরক্ষা ফোরামে ভাষণে শনিবার দিনে আরও পরের দিকে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যে ভাষণ দিতে যাচ্ছেন তাতে তিনি সরকারি কর্মকর্তা ও প্রতিরক্ষা কোম্পানিগুলোকে এ কথাই বলবেনযে “প্রতিযোগিতায় ভয় পায় যুক্তরাষ্ট্র এমন দেশ নয়।

আগে থেকে তৈরী করা মন্তব্যে অস্টিন বলেন, “আমরা ভয়ঙ্করচ্যালেঞ্জ মোকাবেলা করছি, এই হুমকিকেও আমরা আস্থা ও প্রত্যয়ের সঙ্গে মোকাবেলা করবো, সেখানে থাকবে না কোনো আতঙ্ক বা হতাশা।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা কয়েক মাস ধরে বার বার উদ্বেগ ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে আগামী কয়েক দশকে বিশ্বের বিশিষ্ট সামরিক শক্তি হিসাবে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করার লক্ষ্যে বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ।

ওয়াশিংটনের সব চেয়ে জ্যেষ্ঠ সামরিক অফিসার, জয়েন্ট চিফস অব স্টাফ’এর চেয়ারম্যান, মার্ক মিলি চীনের জুলাই মাসের হাইপারসোনিক পরীক্ষাকে এমনকি ১৯৫০ সালে রাশিয়ার বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সঙ্গে তুলনা করেন। সেই উৎক্ষেপণ মহাকাশে যে প্রতিযোগিতার সৃষ্টি করে, তা পরবর্তী কয়েক দশক ধরেই প্রাধান্য বিস্তার করে এসেছে।

মার্ক মিলি গত মাসে ব্লুমবার্গ টেলিভিশনকে জানান, “এটা ঠিক সেই স্পুটনিকের মুহূর্ত কিনা জানি না, তবে মনে হয় এটা তার বেশ কাছেই । এটা আমাদের মনোযোগ আকর্ষণ করেছে।

পূর্বে প্রস্তুত মন্তব্যে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন শনিবার বলেন, যুক্তরাষ্ট্র সামরিক শক্তিধর দেশ হিসাবে চীনের উত্থানের জবাবে তাদের প্রয়াস বৃদ্ধি করেছে, গবেষণা,উদ্ভাবনে এবং নতুন নতুন ব্যবস্থার উন্নয়নে ও পরীক্ষায় আরো অর্থ যোগান দিতে যাচ্ছেযা যুক্তরাষ্ট্রকে দূর থেকে আরো মারাত্মক করে তুলতে পারে ।

তিনি আরো বলেন, ড্রোন ও স্টিলথ প্রযুক্তিতেও অর্থ ব্যয় করা হচ্ছে এবং বর্তমান অস্ত্র ব্যবস্থা যেন শারীরিক হামলা এবং সাইবার স্পেস হামলা উভয় ক্ষেত্রেই আরো স্থিতিস্থাপক হয় সেই উদ্যোগ নেয়া হচ্ছে ।

প্রতিরক্ষামন্ত্রী অস্টিন পূর্বে প্রস্তুত ঐ মন্তব্যে বলেন, প্রযুক্তিগতভাবে আমরা এগিয়ে থাকলে, সামরিক দিক দিয়ে আমরা এগিয়ে থাকবো । আমাদের মুক্ত প্রয়াস, মুক্ত মানসিকতা এবং মুক্ত জনগণের সমন্বয়ের কারণে যুক্তরাষ্ট্র স্বৈরাচারী যে কোন দেশের চাইতে এগিয়ে রয়েছে।

এছাড়াও, প্রতিরক্ষামন্ত্রী অস্টিনের অধীনে প্রতিরক্ষা দপ্তর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় মিত্রদেশগুলোর সঙ্গে মজবুত সম্পর্ক গড়ার ওপরে জোর দিয়েছে। এই বিষয়টির উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন তাঁর সওল সফরের সময়েএবং তারপর জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের টেলিফোন সংলাপে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com