শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দেশের সব নদ-নদীর তালিকা চেয়েছেন হাইকোর্ট

  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ৫.৫৪ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

দেশের সব নদ-নদীর পূর্ণাঙ্গ তালিকা দাখিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।
আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে জানান, নদ-নদী দখলমুক্ত করার লক্ষ্যে সামগ্রিক কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়ে একটি মামলা দায়ের করেছি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে যে, দেশে মোট ৪০৫টি নদী রয়েছে, নদী রক্ষা কমিশন বলছে ৭৭০টি। আর একজন গবেষক বলছেন ১ হাজার ১৮২টি নদী আছে।
তিনি আরও জানান, আদালত নদ-নদীর সম্পূর্ণ একটি তালিকা তৈরি করে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। নদী রক্ষা কমিশন ৫৬ হাজার দখলদারের তালিকা করেছে। তা বাদ দিলেও বিভিন্ন পত্রপত্রিকায় যেসব নাম আসছে তা বিবেচনায় নিয়ে বিভাগওয়ারী নদ-নদী দখল মুক্ত করার পরিকল্পনা ৬ মাসের মধ্যে জমা দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com