বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ধর্ষণ ও গণ-ধর্ষণের ঘটনা দ্বিগুণ বেড়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ৪.২৬ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন বিচারের দাবিতে। শিক্ষার্থীরা সড়ক অবরোধও করেছেন।

অবরোধে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী বলছিলেন, বারবার তাদের রাস্তায় নামতে হচ্ছে সুশাসনের অভাবের কারণে সৃষ্ট ঘটনাবলীর জন্য। ধর্ষণের শিকার ছাত্রী ট্রমায় বা মানসিক আঘাতজনিত সমস্যায় রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
এদিকে, বাংলাদেশের প্রভাবশালী মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ধর্ষণ ও গণ-ধর্ষণের ঘটনা দ্বিগুণ বেড়েছে।

সংস্থাটির হিসেবে ২০১৮ সালে ধর্ষণের ঘটনা ঘটে ৭৩২টি, আর ২০১৯ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৪১৩টি। ৭৬ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ১০ জন আত্মহত্যা করেছে। কেন ধর্ষণের ঘটনা বাড়ছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন- বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সম্পাদক এবং গবেষক সীমা মোসলেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com