শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিল্লির দূষণ কমাতে বাড়ি থেকে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৯.২১ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লী সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে চিহ্নিত হয়েছে । দূষণ রোধ করার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সোমবার দিল্লীর কেজরিওয়াল সরকার শীর্ষ আদালতে জানাল, দূষণ কমাতে পুরোপুরি লকডাউন করা যেতে পারে।

বিচারপতিরা বলেন, দিল্লীর দূষণ রীতিমত বিপদের কারণ হয়ে উঠেছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রাজধানীর আশপাশে শস্যক্ষেত্রে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জন্য বিপুল পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়। সেই ধোঁয়া দিল্লীর দূষণের জন্য ১০ শতাংশ দায়ী। দিল্লী সরকার জানায়, চলতি সপ্তাহে শহরের কোনও স্কুলে ক্লাস হবে না। সরকারি কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। যে কোনও নির্মাণের কাজ বন্ধ থাকবে তিনদিন।

গত শনিবারও দিল্লীর দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়। প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, “পরিস্থিতি খুবই খারাপ। দিল্লির ধোঁয়াশা দূর করার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত।

গত দিওয়ালির পর জানা যায়, দূষণের বিপজ্জনক স্তরও পার করে ফেলেছে দিল্লী। সুপ্রিম কোর্ট ও দিল্লীর সরকারের নির্দেশ তথা কড়া নজরদারি উপেক্ষা করেই বাজি পুড়েছে রাজধানীর অলিতে গলিতে। তারই ফল, মারাত্মক ঘন ধোঁয়াশা যা আষ্টেপৃষ্ঠে ঘিরে ফেলেছে দিল্লীকে। বাতাসে ভাসমান বিষাক্ত কণার পরিমাণ মাত্রাতিরিক্ত বেশি। প্রতি শ্বাসেই বিষ-বাষ্প ঢুকছে শরীরে। প্রতিদিনই বাতাসের গুণগত মান খারাপের দিকে যাচ্ছে। দূষণের পাল্লায় পিছিয়ে নেই কলকাতাও। কালীপুজোর রাত থেকেই দূষণের মাত্রা বেড়েছে এ শহরেও।

দিল্লীর পরিবেশমন্ত্রী গোপাল রাই বলছেন, অনেকেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আদালতের নির্দেশ মেনে বাজি পোড়াননি। তবে উদ্দেশ্যপ্রোণোদিত ভাবে শব্দবাজি ও আলোর বাজি পোড়ানো হয়েছে বহু জায়গায়। দীপাবলির রাত থেকেই দিল্লীর বাতাস বিষাক্ত।

দূষণের মাত্রায় দেশের সব রাজ্য ও বড় শহরগুলির মধ্যে দিল্লীই শীর্ষে ছিল। দীপাবলির পর থেকে দিল্লীর বাতাসের মান তথা এয়ার কোয়ালিটি ইনডেক্স বিপদসীমা ছাড়িয়ে গেছে।

পরিসংখ্যান বলছে, দীপাবলির দিনেই দিল্লীর কোনও কোনও জায়গায় বাতাসের মান সূচক উঠে গিয়েছিল ৬১৭-তে। কোথাও আবার ৯৯৯ ছাড়িয়েছিল। অথচ গতবছর এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৩৩, তার আগের বছর ২০১৯ সালে ৩৯০।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com