সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তেলের দাম কমেছে আর বেশি ভাড়া নয় : মোমিন মেহেদী

  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ১১.৪২ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জ্বালানি তেলের দাম কমেছে আর বেশি ভাড়া নয়। ১৪ অক্টোবর বিকেল ৫ টায় ৪২ জেলার রাজনীতিকদেরকে সক্রিয় করার লক্ষ্যে আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, এখন আর বেশি ভাড়া দেয়া যাবে না, আজ থেকেই বর্ধিত ভাড়া প্রত্যহারের প্রক্রিয়ায় সরকারকে কাজ করতে হবে। সরকার গড়িমসি করলে জনগনকে কঠোর আন্দোলনে নামতে হবে।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতাব্বর, রাকিব ঢালী প্রমুখ। বক্তারা এসময় সারাদেশে কমিটিগুলো সক্রিয় করার পাশাপাশি দ্রব্যমূল্য কমানোর দাবিতে নতুনধারার ৭ দফায় রয়েছে- ১. অনতিবিলম্বে বিভাগ- জেলা-উপজেলা-ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বাজার-হাটে দ্রব্যমূল্যর তালিকা স্থাপন করতে হবে। ২. পাইকারি মূল্য রাষ্ট্রিয়ভাবে নির্ধারণ করতে হবে। ৩. সড়কপথে সকল প্রকার চাঁদাবাজী-হয়রানি বন্ধে কার্যত পদক্ষেপ নিতে হবে। ৪. ব্যবসায়িদের সিন্ডিকেট প্রক্রিয়া ভেঙ্গে দিতে পারবে।
৫. টিসিবি পণ্য ও ডিলার ব্যবস্থার সকল রকম দুর্নীতি বন্ধে বিশেষ কমিটি গঠন করতে হবে। ৬. বাজারের মূল্য যেন কোনভাবেই বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে কার্যকর মনিটরিং টিম গঠন ও ৭. চাল-ডাল-তেলসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ভর্তুকি দিয়ে কমাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com