শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউরোপে ২০ লক্ষ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত

  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ২.২৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস এঢেনম গেব্রেইয়েসাস বলেছেন ইউরোপ এখনো কোভিড-১৯ মহামারীর কেন্দ্রস্থল হিসাবে রয়ে গেছে। গত সপ্তাহে ২০ লক্ষ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে যা কিনা মহামারী শুরু হওয়ার পর থেকে ঐ অঞ্চলের সর্বোচ্চ সংখ্যা।

জেনিভায় এক সংবাদ সম্মেলনে ডাব্লুএইচও প্রধান বলেন ঐ অঞ্চলটি গত সপ্তাহে প্রায় ২৭০০০ মৃত্যুর খবর দিয়েছে যা বিশ্বব্যাপী সমস্ত কোভিড-১৯ এ মৃত্যুর অর্ধেকেরও বেশি।

টেড্রোস বলেন পূর্ব ইউরোপে যেসব দেশে কম টিকা দেয়ার হার রয়েছে এমন দেশগুলিতেও কোভিড-১৯ বৃদ্ধি পাচ্ছে। তবে পশ্চিম ইউরোপে বিশ্বের সবচেয়ে বেশি টিকা দেয়ার হার রয়েছে এমন দেশগুলিতেও কোভিড-১৯ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন এটি আমাদের মনে করিয়ে দেয় ভ্যাকসিনগুলি হাসপাতালে ভর্তি, গুরুতর রোগ এবং মৃত্যুর ঝুঁকি হ্রাস করে, কিন্তু অন্যান্য সতর্কতার প্রয়োজন কমায় না।

টেড্রস বলেন ভ্যাকসিনগুলি করোনভাইরাস সংক্রমণকে কমিয়ে দিলেও তারা এটিকে পুরোপুরি প্রতিরোধ করতে পারে না।

ভ্যাকসিনের বিষয়ে, ডাব্লুএইচও প্রধান আবারও বৈষম্য এবং কীভাবে ধনী দেশগুলি ওষুধ বিতরণে নিম্ন আয়ের দেশগুলিকে অবহেলা করছে তা নিয়ে কথা বলেছেন। টেড্রোস বলেন প্রতিদিন নিম্ন আয়ের দেশগুলিতে প্রাথমিক টিকা দেয়ার তুলনায় বিশ্বব্যাপী ছয় গুণ বেশি বুস্টার টিকা দেয়া হয়।

তিনি আবারও উন্নয়নশীল বিশ্বে বিতরণ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা-পরিচালিত কোভাক্স (COVAX) বিশ্ব ভ্যাকসিন সমবায়ে দান করার জন্য মজুদ ভ্যাকসিন সমৃদ্ধ দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন কোভাক্স সুযোগ পেলে কাজ করে এবং প্রায় ৫০ কোটি ডোজ ১৪৪টি দেশ এবং অঞ্চলে বিতরণ করেছে।

টেড্রোস বলেন যে বেশিরভাগ দেশ তাদের জনগণকে ভ্যাকসিন বিতরণ করতে প্রস্তুত, তবে তাদের ডোজ প্রয়োজন। তিনি জানান দুটি দেশ রয়েছে যারা তাদের জনসংখ্যাকে টিকা দেওয়া শুরু করেনি – ইরিত্রিয়া এবং উত্তর কোরিয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বছরের শেষ নাগাদ বিশ্বের প্রতিটি দেশের জনসংখ্যার ৪০ শতাংশকে সম্পূর্ণ টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com