শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে দিল্লী দূষণের শীর্ষে , কলকাতা চার নম্বরে

  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ২.২০ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

ভারতে দীপাবলির রেশ কাটতে না কাটতেই বাতাস ভারী হতে শুরু করেছে দূষণে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও দীপাবলিতে বাজির তাণ্ডব থামানো যায়নি। বিষাক্ত ধোঁয়ায় ভরে উঠেছে চারপাশ। শুধু দিল্লী নয়, কলকাতাতেও দূষণের পারদ চড়েছে অনেকখানি।

ভারতের রাজধানীতে গত কয়েকবছর ধরেই দূষণ হচ্ছে মাত্রাছাড়া। দীপাবলির পরপর যার জন্য গাঢ় ধোঁয়া গ্রাস করছে শহরের বাতাস। মানুষ নিঃশ্বাস নিতেই পারছেন না স্বচ্ছন্দে। কলকাতাতেও এবছর দূষণের মাত্রা আতঙ্ক সৃষ্টি করেছে পরিবেশবিদদের মাঝে। এই পরিস্থিতিতে সমীক্ষার রিপোর্টে উঠে এল নতুন তথ্য।

কলকাতা-সহ ভারতের তিন-তিনটি শহর রয়েছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায়। সুইজারল্যান্ডের আবহাওয়াবিদদের একটি দল গবেষণা করে এই তথ্য সামনে এনেছে। সুইজারল্যান্ডের আইকিউএয়ার জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তারা গবেষণা করে দেখিয়েছে, পৃথিবীর সবচেয়ে দূষিত দশটি শহরের তালিকায় নাম রয়েছে দিল্লী, মুম্বই ও কলকাতার।

দেখা গেছে, ভারতের রাজধানী দূষণের তালিকায় রয়েছে একেবারে শীর্ষে। দিল্লীর গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫৫৬। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। কলকাতা সেই তালিকায় ৪ নম্বরে স্থান পেয়েছে। মুম্বই রয়েছে ৬ নম্বরে।

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস রয়েছে দিল্লিতে, সমীক্ষার তথ্য সে কথাই বলছে। ভারতের তিনটি শহর ছাড়া এই তালিকায়, চীন, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া ও পোল্যান্ডের মতো দেশের নামও রয়েছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিকাল মেটেরোলজির তথ্য অনুযায়ী গাজিয়াবাদ, বাঘপৎ, সোনপত, ঝাঝঝর, গুরগাওঁ থেকেও দূষিত পদার্থ এসে বিষাক্ত করেছে দিল্লীর বাতাস। এছাড়া রাজধানীতেও হয়েছে যথেচ্ছ দূষণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com