বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ের চারপাশের নীরব এলাকায় হর্ন বাজানোর দায়ে বিভিন্ন গাড়ির চালককে জরিমানা

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২০, ৪.৫৮ পিএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

সচিবালয়ের চারপাশের (নীরব এলাকা) রাস্তায় হর্ন বাজানোর দায়ে ভ্রাম্যমান আদালত আজ বিভিন্ন গাড়ির চালককে জরিমানা করেছে ।
একটি গাড়ী, একটি সিএনজি ও চারটি মোটরসাইকেলের চালককে এক হাজার তিনশত টাকা করে জরিমানা করা হয়।
সোমবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদ ইসলাম এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
জরিমানা করার আগে তারা সচিবালয়ের চারপাশের সড়কে হর্ন না বাজানোর বিষয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন গত ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশে জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেন ।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদন্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডনীয় হতে পারে বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com