শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের যমুনা নদীতে সাদা বিষাক্ত ফেনা ভাসতে

  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৫.১৩ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

এবছরও দীপাবলির পরেই দিলীর কালিন্দি কুঞ্জের কাছে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা গেল রোববার থেকে। অতি দূষণের কারণে যমুনায় অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ায় শনিবার সন্ধ্যা থেকেই রাজধানীর পানি সরবরাহ ব্যাহত হয়েছে। পানি সরবরাহ দূরের কথা, বিষাক্ত ফেনায় ঢেকেছে গোটা নদী। নদীর স্রোতে ভেসে চলেছে সাদা, ঘন সেই ফেনা।

যমুনায় এই দৃশ্য প্রতি বছর ফিরে আসে। এই বছরে অতি-দূষণের আশঙ্কা ছিল আগে থেকেই। আইনের, নিয়মের তোয়াক্কা না করে দিল্লীতে চলেছে তুমুল দীপাবলি উদযাপন। ধোঁয়ায় ভরেছে রাজধানীর আকাশ-বাতাস। এখন চরম দূষণের ফল ভোগ করছেন এলাকার মানুষ। চোখ জ্বালা, চোখ থেকে পানি পড়া, নিশ্বাসের কষ্ট, কাশি– নানা রকম সমস্যায় ধুঁকছে দিল্লীর মানুষ।

তথ্য বলছে, বৃহস্পতিবার অর্থাৎ দীপাবলির রাতেই দিল্লীর বায়ু দূষণের পরিমাণ বিপদসীমা পেরিয়ে যায়। শুক্রবার এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ বাতাসের গুণগত মান পেরিয়ে যায় ১০০০। কোভিড এবং পরিবেশের কথা ভেবে যে আইন করা হয়েছিল, তা মোটেই রক্ষা করতে পারেননি সাধারণ নাগরিকরা।

দূষণ পর্ষদ অবশ্য আগেই জানিয়েছিল, দীপাবলির আগে শুধুমাত্র খড় পোড়ানোর কারণেই রাজধানীর দূষণের মাত্রা ২৫ শতাংশ বেড়ে যায়। দিল্লী ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে বেড়ে ওঠে দূষণ। এর মধ্যে বইতে শুরু করেছে উত্তর-পশ্চিম বাতাস। এই হাওয়া পাঞ্জাব এবং হরিয়ানার শস্য পোড়ানোর ধোঁয়াকে রাজধানীর দিকে টেনে আনে।

করোনা পরিস্থিতি এবং একই সঙ্গে দিল্লীর বাতাসে দূষণের মাত্রার কথা মাথায় রেখে রাজধানীতে যে কোনও ধরনের বাজি পোড়ানোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লী সরকার। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা তো ছিলই। কিন্তু নিয়ম-নিষেধ মানা হয়নি সেভাবে। একই সঙ্গে বিষাক্ত ফেনায় ভরেছে যমুনা নদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com