শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাশ্মীরে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করছে ভারত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৩.২৮ পিএম
  • ৬৫৩ বার পড়া হয়েছে

ভারত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাদের কাশ্মীরের অংশে আধা সামরিক বাহিনীর আরও কয়েক হাজার সদস্যকে পাঠিয়েছে। সন্দেহভাজন বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে লক্ষ্য নির্ধারণ করে হত্যাকাণ্ড চালানোর পর আধা সামরিক বাহিনীর ঐ সদস্যদের সেখানে পাঠানো হয়। এরই মধ্যে ঐ অঞ্চলটি বিশ্বের অন্যতম সামরিক অঞ্চলে পরিণত হয়েছে।

নয়াদিল্লি হিমালয়ের বিভক্ত ঐ অঞ্চলটিতে কয়েক দশক ধরে কমপক্ষে ৫ লাখ সৈন্য মোতায়েন করেছে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও ঐ অঞ্চলটি দাবি করে এবং তা আংশিকভাবে নিয়ন্ত্রন করে।

এএফপি’কে আধা সামরিক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মুখপাত্র আভিরাম পঙ্কজ বলেছেন, প্রায় ২ হাজার ৫০০ সেনা পৌঁছেছে এবং তাদের সমগ্র কাশ্মীর উপত্যকায় মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আরও সেনা সদস্য ঐ অশান্ত এলাকাটিতে আসার পথে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, এই সপ্তাহে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সসহ আধা সামরিক বাহিনীর প্রায় পাঁচ হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন করা করা হয়েছে।

কিছু সৈন্যকে বেসামরিক কমিউনিটি হলগুলোতে রাখা হয়েছে। নতুন বালির ব্যাগ দিয়ে ঐ হলগুলোকে সুরক্ষিত করা হয়েছে, যা ১৯৯০ এর দশকের প্রথম দিকে যখন ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ তুঙ্গে ছিল সে সময়ের কথা মনে করিয়ে দেয়।

গত মাস থেকে লক্ষ্য নির্ধারণ করে চালানো হত্যাকাণ্ডে এখন পর্যন্ত এক ডজন মানুষকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে পুলিশ, ভারতের উত্তরের রাজ্যগুলো থেকে আসা অভিবাসী শ্রমিক এবং স্থানীয় শিখ ও হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। ​

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com