রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান ধারা অব্যাহত থাকবে : সেতু মন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৯.০১ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ না পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনশেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্খিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও  গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগে গণতন্ত্রের আন্দোলন বেগবান হয়েছিল।

ইতিহাসের পাতায় ১০ নভেম্বর আমাদের গৌরবময় দিন হয়ে আছে। আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহুকাঙ্খিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com