শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জার্মানির উদ্ধারকারী জাহাজ ৮০০ অভিবাসীকে নিয়ে সিসিলির একটি বন্দরে পৌঁছেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৮.৫৯ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

জার্মানির একটি মানবিক জাহাজ ১৫টি শিশুসহ ৮০০ জনের বেশি উদ্ধারকৃত অভিবাসীকে নিয়ে রবিবার ইতালির সিসিলির একটি বন্দরে পৌঁছেছে। ভূমধ্যসাগরে কয়েকদিন অপেক্ষার পর ইতালির কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর জাহাজটি ঐ বন্দরে পৌঁছায়।

দাতব্য গ্রুপ সী আই জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সী আই-৪ জাহাজটি সিসিলির পশ্চিমাঞ্চলীয় ট্রাপানি বন্দরে পৌঁছায়। প্রাপ্তবয়স্ক বেশিরভাগ মানুষকে কোভিড-১৯ প্রতিরোধমূলক পৃথকীকরণের জন্য অন্য একটি জাহাজে স্থানান্তর করা হয়। শিশু এবং চার বছরের কম বয়সীসহ ১৬০ জনকে আশ্রয় কেন্দ্রে নিযে যাওয়া হয়।

ইতালির সেভ দ্যা চিলড্রেন-এর কর্মকর্তা জিওভান্না ডি বেনেদেত্তো বলেন, যাত্রীদের মধ্যে অনেকেই পশ্চিম আফ্রিকার দেশগুলো, মিশর অথবা মরক্কো থেকে এসেছেন।

স্কাই টিজি-২৪ টিভি জানিয়েছে, সী আই-৪ জাহাজটি বন্দরের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে যাত্রীদের আনন্দ উল্লাস ট্রাপানির ডক থেকে শোনা যাচ্ছিল।

গত ৪ নভেম্বর ডুবে যাওয়া একটি কাঠের নৌকায় থাকা অভিবাসীদের অর্ধেককে উদ্ধার করা হয়েছিল এবং অন্যদের পৃথক এক অভিযানের মাধ্যমে সমুদ্র থেকে নিয়ে আসা হয়।

অন্যদিকে, ইতালির সিসিলির দক্ষিণে ছোট একটি দ্বীপ ল্যাম্পেডুসার কাছে ওশান ভাইকিং নামের আরেকটি দাতব্য জাহাজ ৩০৮ জন অভিবাসীসহ বন্দরে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।

বিপজ্জনক কেন্দ্রীয় ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসীর সংখ্যা এ বছর ৫৪ হাজারের বেশি। তারপরও তা ২০১৪ থেকে ২০১৭ সালের চেয়ে নাটকীয়ভাবে কম। ঐ সময় চোরাকারবারিদের নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার মানুষ ইতালিতে পৌঁছেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com