শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানে ৪ নারীর হত্যাকাণ্ড তদন্ত করছে তালিবান

  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৩.৩৫ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

তালিবান কর্তৃপক্ষ একজন অধিকার সক্রিয়বাদীসহ চারজন নারীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজন পুরুষকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি বাড়িতে গত সপ্তাহে ঐ মহিলাদের মৃতদেহ পাওয়া যায়।

কাবুলে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারী সাঈদ খোস্তি জানিয়েছেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা মাজার-ই-শরীফের উত্তরের শহরটির ঐ বাড়িতে নিহত ঐ মহিলাদের আমন্ত্রণ জানিয়েছিলেন।

সন্দেহভাজনরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে কিনা বা নিহতদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে খোস্তি কিছু বলেননি। টুইটারের প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে খোস্তি বলেন, ‘আরও তদন্ত চলছে এবং মামলাটি আদালতে পাঠানো হয়েছে’।

নিহত অধিকার সক্রিয়বাদীর নাম ফ্রোজান সাফি। ২৯ বছর বয়সী সাফি মাজার-ই-শরীপের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাফি কাজ করতেন জয়নুদ্দিন মোহাম্মদ বাবর সাংস্কৃতিক কেন্দ্রে। সেখানকার পরিচালক সাইয়েদ আজিম সাদাত জানান, ইসলামপন্থী তালিবান গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সাফি দেশ ছেড়ে চলে যেতে মরিয়া হয়েছিলেন।

অ্যাসোসিয়েটেড প্রেসকে সাদাত বলেন, আফগানিস্তান থেকে চলে যেতে সাহায্য করতে পারবেন– এমন দাবি করা এক ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য তিন সপ্তাহ আগে সাফি বাড়ি ছেড়েছিলেন। জানা গেছে, অপর তিন মহিলাও একই ধরনের প্রস্তাব পান এবং ঐ একই বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে পরবর্তীতে তাদের মৃতদেহ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com