শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুদানে বিরোধী সমাবেশের ওপর নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস নিক্ষেপ

  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ১১.২৮ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

সুদানে গত মাসের সামরিক অধিগ্রহণের বিরুদ্ধে একদল শিক্ষকের অভ্যুত্থানবিরোধী সমাবেশে রবিবার কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তারা দুই দিন ব্যাপী বেসামরিক অসহযোগের ডাক দিয়েছে।

রাজধানী খার্তুমে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে ওই সমাবেশে কয়েক ডজন শিক্ষক “সামরিক শাসনকে না বলুন” লেখা ব্যানার বহন করে এবং তাঁরা “পূর্ণ বেসামরিক শাসনে” ফিরে যাবার আহ্বান জানায়।

গত ২৫ অক্টোবরের অভ্যুত্থানের পর থেকে দেশব্যাপী অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ প্রশমনে প্রাণঘাতী দমন অভিযানে এ পর্যন্ত হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। সুদানের ডাক্তারদের স্বাধীন কেন্দ্রীয় কমিটির মতে, এতে অন্তত ১৪ জন বিক্ষোভকারী নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে।

রবিবারের বিক্ষোভে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে “বড় সংখ্যক শিক্ষককে আটক করা হয়েছে” বলে সুদানের শিক্ষাবিদদের একটি ইউনিয়ন বলেছে।

সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশন (এসপিএ) সমাবেশটি আহ্বান করেছিল, এর আগে সংগঠনটি ২০১৮-২০১৯ সালে স্বৈরাচারী বশির সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়, যার ফলশ্রুতিতে ২০১৯ সালে দীর্ঘকালীন স্বৈরাচারী বশির সরকার শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শী এবং এএফপি সংবাদদাতাদের মতে, শনিবার দিনের শেষভাগ থেকে, বিক্ষোভকারীদের খার্তুম এবং পার্শ্ববর্তী শহরগুলিতে রাস্তা অবরোধ করতে ইট এবং বড় বড় স্ল্যাব জমাতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার সকাল পর্যন্ত, কিছু দোকান খোলা থাকলেও খার্তুম এবং ওমদুরমান এবং খার্তুম-উত্তরে অন্যসব বন্ধ ছিল।

প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোককে সাময়িকভাবে আটক করা হলেও পরে তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়।

বৃহস্পতিবার, সামরিক বাহিনী তার সরকারের চারজন বেসামরিক সদস্যকে মুক্তি দিয়েছে তবে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনো আটক রয়েছেন।

একই দিনে, সুদানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার পার্থেসের সাথে বৈঠকের পর নিরাপত্তা বাহিনী খার্তুমে জাতিসংঘ ভবনের কাছে অন্যান্য বেসামরিক নেতাদের গ্রেপ্তার করে।

শুক্রবার এক বিবৃতিতে পার্থেস বলেন, “আমরা রাজনীতিবিদ ও কর্মীদের গ্রেপ্তার বন্ধ এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি”।

আন্তর্জাতিক সম্প্রদায় সামরিক অধিগ্রহণের সমালোচনা করেছে। তাঁরা শাস্তিমূলক সহায়তা হ্রাস এবং দ্রুত বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে।

তবে বুরহান জোর দিয়ে বলেছেন, এটি “কোন অভ্যুত্থান নয়” বরং “পরিবর্তনের পথকে সংশোধন করার” একটি পদক্ষেপ মাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com