শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের সর্বশেষ তথ্য

  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৮.৩৪ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমলেও বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। শনিবার (৬ নভেম্বর, ২০২১) সকাল ৯:৩০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ লাখ ৫৩ হাজার ৮১৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ১৫৫ জনের।আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৯৫৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৪৪৯জন। মৃত্যু হয়েছে  ৭ লাখ ৭৪ হাজার ৬৭৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৮৭জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৬০ হাজার ২৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪৫৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ১১২ জনের।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য চতুর্থ, রাশিয়া পঞ্চম, তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম ও স্পেন দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০ তম।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সূত্র:ওয়ার্লডোমিটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com