শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন ৪ নভোচারি

  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৩.১৬ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

একটানা মহাকাশে ছয় মাসের বেশী সময় অবস্থানের পর সোমবার ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন ৪ নভোচারি। নাসা এ ঘোষণা দিয়েছে।
ক্রু-২ মিশনের ৪ সদস্যের মধ্যে একজন ফরাসি এবং একজন জাপানি রয়েছেন।

তাদের পৃথিবীতে ফেরার আগে অন্য ক্রুরা তাদের স্থলাভিষিক্ত হবেন। আবহাওয়া অনুকূলে না থাকায় এই মিশনের উড্ডয়ন একাধিকবার পিছিয়ে দেয়া হয়।
নাসা শুক্রবার দিনের শেষ দিকে এক বিবৃতিতে বলেছে, ‘ক্রু-২ সদস্যরা ৮ নভেম্বর সোমবার সকাল ৭:১৪ ইস্টার্ন স্টান্ডার্ড টাইম (ইএসটি) মিনিটের আগে ফ্লোরিডা উপকূলে অবতরণ করতে পারছেনা।
ফরাসি নভোচারী টমাস পেসকুয়েট এর আগে শুক্রবার মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা এক তিক্ত-মধুর অনুভূতি।

আমরা হয়তো আর কখনো মহাকাশ স্টেশনে ফিরবো না এবং এটি সত্যিই জাদুকরী জায়গা।
নভোচারীদের নিয়ে আসার ক্রু ড্রাগন মহাকাশযান রোববার গ্রীনিচ মান সময় ১৮০৫ টায় মহাকাশ স্টেশন ত্যাগ করে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবে।

মহাকাশ স্টেশন ত্যাগ করার পর কক্ষপথের অবস্থান অনুযায়ী কয়েক ঘন্টার যাত্রায় এটি ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com