শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে গ্লেন ইয়ংকিন বিজয়ী

  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ১০.৩৮ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ অফ ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান দলের গ্লেন ইয়ংকিন বিজয়ী হয়েছেন। আগামী বছর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে গভীরভাবে পর্যবেক্ষণ করা নির্বাচনগুলোর মধ্যে একটি ছিল গতকাল মঙ্গলবারে অনুষ্ঠিত ভার্জিনিয়ার গভর্নর নির্বাচন।

রাজনীতিতে নতুন আসা ইয়ংকিন ভার্জিনিযার সাবেক গভর্নর টেরি ম্যাকঅলিফকে পরাজিত করেন। বেশির ভাগ ভোট গণনা শেষে দেখা গেছে ইয়ংকিন ৫১ শতাংশ এবং ম্যাকঅলিফ ৪৮ শতাংশ ভোট পেয়েছেন।

মঙ্গলবার নির্বাচনের আগে উভয় প্রার্থী জাতীয় রাজনৈতিক দৃশ্যপটে এর গুরুত্ব তুলে ধরেন। এই বছর মাত্র দুটি রাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মধ্যে ভার্জিনিয়া একটি। এই নির্বাচনের মধ্য দিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা ২০২২ সালের নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। কারণ এর প্রতিফলন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের ব্যালটে দেখা যাবে।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক জরিপে দেখা গেছে, ভোটারদের প্রায় এক-তৃতীয়াংশ জানিয়েছে অর্থনীতি তাদের কাছে মূল ইস্যু ছিল। ১৭ শতাংশ ভোটারের কাছে করোনা ভাইরাস মহামারী এবং ১৪ শতাংশের কাছে শিক্ষা ছিল মূল ইস্যু।

ম্যাকঅলিফ এক বিবৃতিতে ইয়ংকিনকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং ভোটারদের প্রতি রাজ্যের প্রতিষ্ঠানগুলোর দীর্ঘস্থায়ীত্ব এবং স্বাধীনতা সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com