শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলকাতার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায় চলে গেলেন

  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ১০.৩৩ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

চিকিত্‍সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ২০০০ সালে কলকাতা পৌরসভার মেয়র হন তিনি।

পূজার পর থেকেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ২৪ অক্টোবর কিছু শারীরিক পরীক্ষার জন্য তিনি এসএসকেএম হাসপাতালে যান। ডাক্তাররা সেদিনই তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেদিন থেকেই উডবার্ন ওয়ার্ডে চিকিত্‍সা চলছিল বর্ষীয়ান এই নেতার।

সুব্রতবাবুর সিওপিডির সমস্যা অনেক দিনের। পূজার মধ্যে সেটাই আরও কিছুটা গুরুতর হয়ে ওঠে। ভর্তি হওয়ার কয়েকদিন পর তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছিল। বৃহস্পতিবার বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন।

তাঁর সঙ্কটজনক অবস্থার খবর পেয়ে বাড়ির কালীপুজো ফেলে এসএসকেএমমে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাত নটা ২২ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তৃণমূলনেত্রী বলেছিলেন কিছু বলার মানসিক অবস্থায় নেই। তারপর ডাক্তাররা মৃত্যুর খবর জানালে মমতা বলেন আলোর দিনে এত বড় অন্ধকার! আগামীকালই ছুটি হওয়ার কথা ছিল সুব্রতদার, কী হয়ে গেল !

তিনি আরও বলেন, তাঁর জীবনে অনেক দুর্যোগ এসেছে। কিন্তু সুব্রতদার মারা যাওয়া অনেক অনেক বড় এক দুর্যোগ।

শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। দুপুর দু’টা পর্যন্ত রবীন্দ্রসদনে শায়িত থাকবে মরদেহ। শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপণের পরে ফের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর ক্লাবে এবং বাড়িতে। শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com