শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শীতকালীন ত্রাণ নিয়ে জাতিসংঘের বিমান কাবুল পৌঁছেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ১১.৩১ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

জাতিসংঘের শরণার্থী সংস্থার একটি চার্টার্ড বিমান বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষের জন্য শীতকালীন ত্রাণ নিয়ে মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অবতরণ করেছে।

এই সপ্তাহে জরুরী ত্রাণ সরবরাহের জন্য নির্ধারিত যে তিনটি ফ্লাইট দুবাইয়ে ইউএনএইচসিআর (UNHCR)-এর গুদাম থেকে ত্রাণ নিয়ে কাবুলের যাবার কথা, এটি তার প্রথম ফ্লাইট। শীতের জন্য ব্যবহৃত ৩৩টন সামগ্রী বিপজ্জ্বনক পরিস্থিতিতে বসবাসকারী হাজার হাজার পরিবারকে বিতরণ করা হবে।

সংঘাত এবং নিরাপত্তাহীনতার কারণে দেশের অভ্যন্তরে ৩৫ লক্ষ আফগান নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে এই বছর প্রায় সাত লক্ষ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র শাবিয়া মান্টু বলেন, তার সংস্থার লক্ষ্য এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুতদের মধ্য থেকে ৫ লক্ষ মানুষকে সাহায্য করা।

তিনি বলেন, প্রয়োজন এবং দুর্বলতার ভিত্তিতে সাহায্য দেয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হয়। তিনি বলেন যে শীতের তীব্রতা শুরু হওয়ার আগে এবং তাদের কাছে পৌঁছোনোর পথ বন্ধ হবার আগে ইউএনএইচসিআর আফগানদের জরুরী সহায়তা প্রদানের জন্য তাড়াহুড়ো করছে।

ইউএনএইচসিআর(UNHCR)আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও সাহায্যের জন্য আবেদন করেছে।সংস্থাটি বলছে তীব্র শীত থেকে বাঁচতে যে সকল লোকদের সাহায্য প্রয়োজন তাদের মানবিক সহায়তা দিতে জরুরী ভিত্তিতে আরও সামগ্রীর প্রয়োজন রয়েছে।

এখন পর্যন্ত সংস্থাটির ৩৮ কোটি ৮০ লক্ষ ডলারের আবেদনের মধ্যে ৪২% পূরণ হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com