শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

জাপানের নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী কিশিদা ব্যাপক নীতিগত পরিকল্পনার ইংগিত দিলেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১২.৫৭ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

জাপানের নির্বাচনে বিস্ময়করভাবে বড় মাপের জয়ে উদ্দীপ্ত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সোমবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি চীনের হুমকি মোকাবেলায় সক্ষম এমন প্রতিরক্ষা নীতি গ্রহণ করবেন এবং জলবায়ু পরিবর্তন ও মহামারী থেকে পুনরুদ্ধার তরান্বিত করতে মনোযোগী হবেনI

কিশিদা’র রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (LDP) ভবিষ্যৎবাণী উপেক্ষা করে একক দল হিসাবে রবিবারের নির্বাচনে জয়লাভ করে এবং বিভক্ত পার্টির প্রধান হিসাবে তিনি তাঁর অবস্থান মজবুত করতে সমর্থ হনI এই বিজয় তাঁকে সংসদে অবাধ ক্ষমতা দেবে এবং অতিরিক্ত বাজেটসহ মহামারী থেকে পুনরুদ্ধারের মত বিষয়গুলিতে তিনি অগ্রাধিকার দিতে পারবেনI

অনেকেই আশংকা করেছিলেন যে কিশিদা, যিনি মাত্র এক মাস হলো ক্ষমতায় আসীন হয়েছেন, হয়তোবা হয়ে যেতে পারেন জাপানের স্বল্পকালীন প্রধানমন্ত্রীদের একজনI তবে নির্বাচনের ফলাফল যা স্টকের পরিমান বৃদ্ধি করে স্বস্তি এনেছে, তা আগামী গ্রীষ্মের উচ্চ কক্ষের নির্বাচনের আগে নীতিতে তাঁর নিজস্ব প্রভাব রাখতে সুযোগ করে দেবেI

জাপানের সংসদীয় নির্বাচনে এলডিপি দলের মজবুত বিজয় বন্ড বাজারে ব্যাপক বন্ড ইস্যুর আশংকা প্রশমিত করেছেI এর কারণে কিশিদা’র মহামারী প্রণোদনা প্যাকেজ’র পরিমাণ বাড়াতে হবে না এবং তিনি সেই চাপ থেকে মুক্ত থাকবেনI

প্রধানমন্ত্রী কিশিদা সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা দেশব্যাপী জনগণের দাবির প্রেক্ষিতে দ্রুততার সঙ্গে নীতি বাস্তবায়ন করবো, যারা খুব করে চাইছেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির বাস্তবায়ন”I

যার মধ্যে শীর্ষ বিষয়গুলি হচ্ছে মহামারী থেকে পুনরুদ্ধার, এ বছরের শেষ নাগাদ অতিরিক্ত বাজেটের জন্য কিশিদা’র প্রতিশ্রুতি, অভ্যন্তরীণ পর্যটন কর্মসূচি পুনরায় শুরু করার জন্য ভর্তুকি কর্মসূচি এবং নভেম্বরের মাঝামাঝি বড় মাপের একটি প্রণোদনা প্যাকেজ প্রণয়ন করাI

(রয়টার্স)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com