শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

জাপানের টোকিওর যাত্রীবাহী ট্রেনে এক ব্যক্তি আগুন দেবার আগে বেশ কয়েকজন যাত্রী ছুরিকাঘাত

  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১, ১১.৩৫ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

জাপানের পুলিশ জানিয়েছে, টোকিওর একটি যাত্রীবাহী ট্রেনে এক ব্যক্তি আগুন দেবার আগে বেশ কয়েকজন যাত্রীকে ছুরিকাঘাত করে।

এনএইচকে পাবলিক টেলিভিশন জানিয়েছে, ঐ ঘটনায় কমপক্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এনএইচকে জানিয়েছে, হামলাকারী হিসাবে কেবল এক ব্যক্তিকেই চিহ্নিত করা হয়েছে। ২০ বছর বয়সী ঐ হামলাকারীকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় এবং হত্যা চেষ্টার সন্দেহে তার তদন্ত চলছে। তার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টোকিওর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কোকুরিও স্টেশনের কাছে কেইও ট্রেনের মধ্যে ঐ হামলার ঘটনা ঘটে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজন দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা এবং প্যারামেডিক যাত্রীদের উদ্ধার করছে, যাদের মধ্যে অনেকেই ট্রেনের জানালা দিয়ে বের হয়ে আসছেন। একটি ভিডিওতে দেখা গেছে, অন্য একটি গাড়ি থেকে যাত্রীরা দৌড়াচ্ছিলেন, যেখানে আগুন জ্বলছিল।

এনএইচকে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি যাত্রীদের ছুরিকাঘাত করার পর, তেলের মত তরল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়।

ভিডিওটি ধারণ করা শুনসুকে কিমুরা এনএইচকে জানিয়েছেন, তিনি যাত্রীদের মরিয়া হয়ে দৌড়াতে দেখেছেন এবং কী ঘটেছে তা বোঝার চেষ্টা করার সময় তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ধোঁয়া উঠতে দেখেন।

দুই মাসের মধ্যে টোকিওতে ট্রেনে ছুরি নিয়ে হামলার এটি দ্বিতীয় ঘটনা।

গত আগস্টে অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের আগের দিন ৩৬ বছর বয়সী এক ব্যক্তি টোকিওতে একটি ট্রেনে ১০ জন যাত্রীকে ছুরিকাঘাত করেছিলেন। ঐ সন্দেহভাজন ব্যক্তি পরে পুলিশকে জানায়, যেসব মহিলাকে আনন্দিত দেখা যাচ্ছিল, তিনি তাদেরকে আক্রমণ করতে চেয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com