শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি

  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১, ১১.২৪ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশ সফরে আসছেন । তিনি আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরকে ঘিরে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ডিসেম্বরে দিল্লি সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এরই মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের পাঠানো আমন্ত্রণ গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে এখনো ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা না হলেও তিনি আসবেন বলে দিল্লির সাউথ ব্লক নিশ্চিত করেছে ঢাকাকে। ভারতের রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশে রামনাথের এটি হবে প্রথম সফর। তিন দিনের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর শুরু হবে ১৫ ডিসেম্বর। তিনি ১৭ অথবা ১৮ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন।

এদিকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরুর দিন ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেছে ভারত ও বাংলাদেশ । ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী দেশ ভারত। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন রেখেছিলেন ঐতিহাসিক ভূমিকা। সেই দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন। ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। শেখ রেহানা দিল্লি সফরের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com