রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে স্কুল ছাএের বিরুদ্ধে চুরির মামলায় রিমান্ড দাবি

  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ২.১৫ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। স্কুল ছাত্রের বিরুদ্ধে প্ররোচিত হয়ে থানা পুলিশ ৫দিনের রিমান্ড দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। আদালতে আসামী শিশু বিবেচিত হওয়ায় মামলাটি নারী ও শিশু আদালতে প্রেরণ করলে রিমান্ড বাতিল করে।
স্কুল ছাত্রের পরিবারের অভিযোগে জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের বরইগ্রামের আতিকুর রহমানের পরিবারের সাথে তাদের জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল ওই বিরোধের জেড়ে স্কুল ছাত্রের বিরুদ্ধে চুরির মামলা করা হয়। পুলিশ ওই মামলায় স্কুল ছাত্রকে গ্রেফতার করে আদালতে ৫দিনের রিমান্ড দাবি করেন। মামলার এজাহারের আসামী হিসেবে ওই ছাত্রের বয়স দেখানো হয় ২০বছর।
স্থানীয় এলাকাবাসী ও সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় সে ২০২২সালে এসএসসি পরীক্ষার্থী।

মামলার বাদি আতিকুর রহমান বলেন, তাদের সাথে পারিবারিক বিরোধে মামলা মোকদ্দমা চলে আসছে। আমার মটর চুরি করায় তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়। মামলায় তদন্তকারী এসআই সাজেদুল ইসলাম জানান, টহলরত অবস্থায় খবর পেয়ে ঘটনা স্থল থেকে মালামালসহ আটক করে। প্রথমে হাসপাতালে পরে থানায় নিয়ে আসা হয়। বাদীর টাইপ করা এজহার মোতাবেক মামলা দিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, চুরির অপরাধে মালামাল সহ আটকের পর মামলা হয়েছে। বয়স যাচাই করার সুযোগ ছিলো না। পরে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com