রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কোরআন অবমাননায় ইকবালসহ ৪ জনকে ৭ দিনের রিমান্ড

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.০৯ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননায় অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনকে আদালতে তোলা হয়েছে।শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মিথিলা জাহান মিতার আদালতে আসামিদের তোলা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।ইকবাল ছাড়া অন্য তিনজন হলেন— দারোগাবাড়ি মাজারের সহকারী খাদেম হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদ এবং ঘটনার দিন ৯৯৯-এ কল করা ইকরাম হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জানান, দুপুর ১২টার দিকে আসামিদের কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয়। এসময় পুলিশ অভিযুক্ত চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখিত দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা চলাকালে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের ওই পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনার পর গত এক সপ্তাহ ধরে ঢাকা ও কুমিল্লা পুলিশের কয়েকটি দল তদন্তে নামে। তারা ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেন। দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের পর ইকবাল হোসেনের বিষয়ে নিশ্চিত হন তারা। পরে এ ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ইকবাল হোসেনকে (৩২) কক্সবাজার জেলা পুলিশের একটি দল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com