শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বিদেশি শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.২৫ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবারও বিদেশি শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, সরকারের মহামারি টাস্কফোর্স বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় ফিরতে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।   তবে, কবে থেকে এবং কোন খাতে কত সংখ্যক বিদেশি শ্রমিক নেওয়া হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

মালয়েশিয়ার প্রধান শিল্পখাত পাম তেল উৎপাদনের বাগানগুলোতে গাছ লাগানোর কাজ এবং রাবার গ্লাভস তৈরির কারখানাগুলো বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল। বাংলাদেশের বহু শ্রমিক এসব শিল্পে কাজ করেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ছয় লাখের মতো বাংলাদেশি থাকেন। তাঁরা ২০১৯-২০ অর্থবছরে ১২৩ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠান।

গত বছরের শুরুতে করোনা মহামারি শুরু হলে প্রবাসে থাকা অনেক শ্রমিকের মতো মালয়েশিয়া থেকেও অনেক বাংলাদেশি দেশে চলে যান। কিন্তু, মালয়েশিয়া সরকার বিদেশিদের মালয়েশিয়ায় ফেরার পথ বন্ধ রাখায় তাঁরা বিপাকে পড়েন।

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি বলেন, “বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে গাছ লাগানোর কাজের জন্য, একটি পদ্ধতির বিষয়ে গতকাল শুক্রবার ‘স্পেশাল কমিটি অব প্যানডেমিক ম্যানেজমেন্ট’ সম্মতি দিয়েছে।”

তবে, অন্যান্য শিল্পের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের কোটা এবং তাঁদের প্রবেশের তারিখ নির্ধারণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গ্লাভস এবং আইফোনের যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজে বৈধ তালিকায় থাকা প্রায় ২০ লাখ বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে।

মহামারির কারণে শ্রমিক সংকটে পড়েছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। গত মাসে দেশটির সরকার জানিয়েছিল, পাম বাগানের কাজে ৩২ হাজার শ্রমিককে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com