শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ব্রিটেনের রানী এলিজাবেথ ভালো আছেনI

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ৫.১৫ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

এ সপ্তাহের শুরুতে রানী এলিজাবেথ লন্ডনের একটি হাসপাতালে এক রাত ছিলেন, এমন তথ্য প্রকাশের পর শুক্রবার, ব্রিটেনের রানী এলিজাবেথ উইন্ডসর ক্যাসেলে ফিরে আসেন এবং তিনি ভালো আছেনI

বাকিংহাম প্যালেস থেকে জানানো হয় যে, ৯৫ বছর বয়সী রানী বুধবার “প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার” জন্য লন্ডনের ‘সপ্তম এডওয়ার্ড ‘হাসপাতালে গিয়েছিলেনI বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের সময় তিনি উইন্ডসর ক্যাসলে ফিরে আসেনI বোঝা যাচ্ছে, তারপর বিকেলে তিনি তাঁর কাজে ফিরে গিয়ে হালকা ধরণের কাজ করেনI

উত্তর আয়ারল্যান্ডের ১০০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য তাঁর নির্ধারিত সফরসূচি বাতিল করে রানীকে পরীক্ষার জন্য নেয়া হয় এবং প্রাসাদ থেকে জানানো হয়েছে যে রানী কয়েকদিনের বিশ্রাম করার জন্য চিকিত্সকের পরামর্শ অনিচ্ছাসত্ত্বেও মেনে নিয়েছেনI তাঁর এই পরীক্ষা কভিড-১৯ জনিত কোনো পরীক্ষা নয়I

তাঁর একান্ত ব্যক্তিগত কারণে রাজপ্রাসাদ থেকে সাধারণত রানীর প্রাত্যহিক কোনো স্বাস্থ্য সম্পর্কিত খবর দেয়া হয় নাI তবে “দি সান” পত্রিকাটি এই খবর প্রকাশ করলে প্রাসাদ থেকে রানীর হাসপাতালে থাকার কথা স্বীকার করা হয়I

রাজকীয় বিশেষজ্ঞ রবার্ট হার্ডম্যান বিবিসিকেবলেন, সামগ্রিকভাবে প্রথা রয়েছে যে রাজ পরিবারের উর্ধ্বতন কোনো সদস্যের কোনো স্বাস্থ্য চিকিৎসা বা অস্ত্রোপচারের ক্ষেত্রে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়ে থাকেI তবে স্বাস্থ্য পরীক্ষার বেলায় তা প্রযোজ্য নয়I

“কুইন অব দি ওয়ার্ল্ড” এর লেখক ডেভিড হার্ডম্যান বলেন, তাঁর প্রতি এই যে মনোযোগ দেয়া হলো তাতে রানীর প্রতি বিশ্ব সমাজের অনুপম স্নেহের প্রতিফলন রয়েছে, যা বিশ্বজুড়ে রানীর পদমর্যাদা ও প্রভাবের কথা ব্যক্ত করেI

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com