শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন, অন্ধকারে কাবুল

  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৯.১৪ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিস্ফোরণের পর গতকাল বৃহস্পতিবার রাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল। এতে অন্ধকারে ডুবে যায় গোটা শহর। ফলে জরুরি সেবা চালু রাখতে একমাত্র ভরসা হয়ে ওঠে জেনারেটরগুলো। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ফ্রান্স২৪।

এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে এটি যদি কোনো বিদ্রোহী গোষ্ঠীর হামলা হয়, তাহলে একসময় তালেবানের ব্যবহৃত কৌশলই এখন তাদের দিকে পাল্টা তীর হয়ে ফিরছে।

বৃহস্পতিবার ব্রেশনা পাওয়ার কোম্পানি তাদের গ্রাহকের পাঠানো এক বার্তায় বলেছে, কিছুক্ষণ আগে কাবুলের কালা মুরাদ বেগ এলাকায় বিস্ফোরণে একটি বৈদ্যুতিক পাইলন ধ্বংস হয়ে যাওয়ায় ২২০ কেভি আমদানি করা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে কাবুলসহ কয়েকটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুতের জন্য আফগানিস্তান মূলত উত্তরাঞ্চলীয় প্রতিবেশী উজবেকিস্তান ও তাজিকিস্তানের ওপর নির্ভরশীল। ফলে আন্তঃদেশীয় বৈদ্যুতিক লাইনগুলো বিদ্রোহীদের কাছে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com