হিমাচল প্রদেশে পর্বতারোহণ করতে গিয়ে ১৭ জন পর্বতারোহীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারে তল্লাশি শুরু করেছে সেখানকার পুলিশ। খবর ইন্ডিয়া টাইমস ডটকম।
খবরে বলা হয়েছে, ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে গত ১৪ অক্টোবর কিন্নরের উদ্দেশে রওনা দেয় পর্বতারোহীদের একটি দল। এরপর তারা ১৭ থেকে ১৯ অক্টোবরের মধ্যে লামখাগা গিরিপথের কাছে নিখোঁজ হন।