শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

শাহরুখের বাংলোয় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো

  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৩.৩৪ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

বুধবার জামিন পাননি আরিয়ান খান। ২৬ অক্টোবর তাঁর আবেদনের শুনানি হবে মুম্বই হাইকোর্টে। তাঁকে দেখতে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর ছেলের সঙ্গে দেখা করে ফেরার কিছুক্ষণ পরেই তাঁর বাংলো মন্নতে হাজির হয় এনসিবি।

সূত্রের খবর, মন্নতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা দুপুরে সেখানে পৌঁছে যান। কিন্তু কেন তাঁরা মন্নতে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। কাউকে জিজ্ঞাসাবাদ করতে নাকি কোনও অনুসন্ধান চালাতে গেছেন এনসিবি কর্তারা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এ ব্যাপারে জনৈক এনসিবি অফিসার বলেন, “তদন্ত চলছে। এনসিবি কারও বাড়িতে বা জেরার জন্য কোথাও গেলে তার মানে এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী বা তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। নানা পদ্ধতি মেনে তদন্ত চালাতে হয়।” সূত্রের খবর, বলিউডের সঙ্গে মাদক ডিলারদের যোগসূত্র খুঁজে বের করতে উঠেপড়ে লেগেছে এনসিবি। কোনও তারকা সন্তানই তাদের আয়ত্তের বাইরে নয়।

এদিকে প্রায় একই সময়ে এনসিবির আরও এক দল গিয়েছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়ি। সেখানেও তাঁরা তল্লাশি চালিয়েছেন। আদালতে আরিয়ানের জামিনের বিরোধিতা করতে গিয়ে এনসিবি একাধিকবার চাঙ্কির মেয়ে অনন্যা পাণ্ডের নাম তুলেছে। বলা হয়েছে, আরিয়ানদের হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁর উল্লেখ পাওয়া গেছে।

মাদক মামলায় গত ১৪ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন আরিয়ান খান। বুধবারও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেছে।

এনসিবি আদালতে বলেছে, আরিয়ানের চ্যাটে যা মিলেছে তা ভয়াবহ। ড্রাগ মাফিয়াদের সঙ্গে নেক্সাস ছিল তাঁর। মুনমুন ধামোচা, আরবাজ মার্চেন্টের সঙ্গে ষড়যন্ত্র করেই মাদক দেওয়া-নেওয়া চলত। যে ড্রাগ ডিলারদের সঙ্গে আরিয়ানের যোগাযোগ ছিল তাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা হত মুনমুন ও আরবাজেরও।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এমন অনেক অজানা লোকের সন্ধান মিলেছে যাদের থেকে কাঁচা মাদক উদ্ধার করেছেন তদন্তকারীরা। এনসিবি-র আইনজীবীদের এই বক্তব্য শুনে আরিয়ানের জামিন এদিন ফের নাকচ করে দেন বিচারক।

গত ৩ অক্টোবর এনসিবি গ্রেপ্তার করে আরিয়ানকে। প্রথমে কয়েকদিন নিজেদের হেফাজতে রেখে আরিয়ানকে জেরা চালান এনসিবির কর্মকর্তারা। তারপর ৮ অক্টোবর থেকে মুম্বইয়ের আর্থার জেলেই রয়েছেন শাহরুখ খানের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com