শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ব্রিটিশ সাংসদকে হত্যার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে অভিযোগ দায়ের

  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৩.২০ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

ব্রিটিশ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে যে গত সপ্তাহে আইনপ্রণেতা ডেভিড অ্যামেস যখন একটি গির্জার সংগঠকদের সাথে আলোচনা করছিলেন তখন তাকে মারাত্মক ছুরিকাঘাত করার জন্য এক ব্রিটিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, সোমালি বংশদ্ভুত ২৫ বছর বয়সী আলি হারবি আলীর বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে হত্যার অভিযোগ আনা হয়েছে।

দীর্ঘদিনের আইনপ্রণেতার মৃত্যু ব্রিটেন এবং বিশেষ করে সে দেশের রাজনীতিবিদদের হতবাক করে দিয়েছে। ঐতিহ্যগত ভাবেই আইন প্রণেতারা তাঁদের নির্বাচনী এলাকার ভেতরেই থাকেন। তার হত্যাকাণ্ডকে ঘিরে ব্রিটেন কি ভাবে তার নেতাদের রক্ষা করবে এবং দেশের অভ্যন্তরীন উগ্রবাদের মোকাবিলা করবে সে সম্পর্কে উচ্চ পর্যায়ের আলাপ আলোচনা শুরু হয়েছে।

৬৯ বছর বয়সী অ্যামেস একজন সমাজবাদী রক্ষণশীল রাজনীতিক ছিলেন যিনি গর্ভপাতের বিরোধিতা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা সমর্থন করেছিলেন।

লেবার পার্টির আইনপ্রণেতা জো কক্সকে কট্টর-ডানপন্থী একজন উগ্রবাদী হত্যা করার পাঁচ বছর পর তাকেহত্যা করা হলো। প্রায় তিন দশক আগে সহিংসতার মাঝে উত্তর আয়ারল্যান্ডে শান্তি চুক্তির পর প্রথম কোন ব্রিটিশ আইনপ্রণেতা নিহত হন।

(প্রতিবেদনের কিছুতথ্য এপি থেকে নেওয়া)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com