শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পাকিস্তানে বোমা বিস্ফোরণে পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৩.০৭ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, আফগানিস্তান সীমান্তে উত্তর -পশ্চিম পাকিস্তানে বোমা বিস্ফোরণে পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার গভীর রাতে বাজাউর জেলায় তিন জন আধা-সামরিক সৈন্য এবং দুই জন পুলিশ কর্মকর্তা যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তখনই একটি বিস্ফোরক তাদের উপর আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি, তবে সাথে সাথেই সন্দেহ করা হয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি’কে, যারা পাকিস্তানি তালিবান নামে পরিচিত।

বাজাউর এবং পার্শ্ববর্তী পাকিস্তানি সীমান্ত জেলাগুলি সাম্প্রতিক বছরগুলো পর্যন্ত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে কাজ করেছে।

টিটিপি, যাকে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ কর্তৃক একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করা হয়েছে তারা ২০০৭ সালে এই গোষ্ঠীর উত্থানের পর থেকে বোমা হামলা এবং অন্যান্য হামলায় হাজার হাজার পাকিস্তানি হত্যার দায় স্বীকার করেছে।

পাকিস্তান সেনাবাহিনী টিটিপি ঘাঁটির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়েছে, হাজার হাজার সদস্যকে হত্যা করেছে এবং অন্যদের আফগানিস্তানের সীমান্তের দিকে আশ্রয় নিতে বাধ্য করেছে। এই অভিযানের ফলে গত কয়েক বছরে সারা পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৮০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

জঙ্গি গোষ্ঠীটির আফগান তালিবানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে তাদের দুই দশকের দীর্ঘ বিদ্রোহে আফগান তালিবানকে সহায়তা করেছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com