শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ভারত ও নেপালে বন্যা ও ভূমিধসে প্রায় ২০০ জনের প্রাণহানি হয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ১১.৪২ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

ভারত ও নেপালে বন্যা ও ভূমিধসে প্রায় ২০০ জনের প্রাণহানি হয়েছে।
নেপালে কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, কয়েকটি পরিবার সম্পূর্ণভাবে তাদের বাড়িসহ মাটিচাপা পড়েছে এবং দুই তরুণী ভেসে গেছে। পূর্বাভাসে আরও ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। খবর এএফপি’র।
বিশেষজ্ঞরা বলছেন, এসব মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ায় চরম আবহাওয়া পরিস্থতির শিকার হচ্ছে। বন উজাড়, ক্ষয়ক্ষতি ও অত্যধিক উন্নmয়নের কারণে জলবায়ু পরিস্থিতির বিপর্যয় আরও বেড়ে গেছে।
কর্মকর্তারা  জানিয়েছেন, নেপালে ৮৮ জন মারা গেছে। নিহতদের মধ্যে তিন শিশুসহ ছয় জনের একটি পরিবার ঘরবাড়িসহ ভূমিধসে মাটির নীচে চাপা পড়েছে।
জরুরি বিভাগের কর্মকর্তা দ্বিজেন ভট্টরাই বলেন, পরিস্থিতি মোকাবেলায় নেপাল পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে।
এদিকে, ভারতের উত্তরাখ- রাজ্যে ৫৫ জন প্রাণ হারিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে ৫ জন প্রাণ হারিয়েছে। দার্জিলিংয়ে কাদা, পাথর ও পানির তোড়ে প্রায় ৪০০ বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে অনেক পর্যটক আটকা পড়েছে।
দক্ষিণাঞ্চলে কেরালা রাজ্যে ৪২ জনের প্রাণহানি ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com