রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতের নির্দেশে অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ১.৩০ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতের নির্দেশ ভঙ্গ করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিবাদমান জমিতে যে কোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে এমন অভিযোগ জানিয়েছেন ভূক্তভোগী সোহেল খান।

এ সময় তিনি বলেন, উপজেলার মাঝিয়াইল মৌজার এস.এ. ৫২২ নং দাগের ৪৪৬৮ নং দলিলে ১ শতক ভূমি নিয়ে টিকুরিয়া গ্রামের মো. সোহেল খান বাদী হয়ে একই ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের মো. মামুনুর রশিদ কে বিবাদী করে আদালতে ১৭৬/২০২১ নং মূলে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত ১৪ই সেপ্টেম্বর ঐ ভূমিতে সকল ধরণের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু বিবাদী মো. মামুনুর রশিদ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে উক্ত ভূমিতে জোরপূর্বক নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

অপর পক্ষে মামলার বিবাদী মো. মামুনুর রশিদকে বার বার মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, মামলার বাদী সোহেল খান ও তার পরিবার নালিশী ভূমিতে দীর্ঘদিন ধরে ভোগদখলকার অবস্থায় আছেন। হঠাৎ করে বিবাদী পক্ষরা ঝামেলা পাকাচ্ছেন। এ নিয়ে বেশ কয়েকবার সামাজিক দরবার ও আলোচনাও হয়েছে। সামাজিক নিষ্পত্তি না মেনে স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com