শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর বাসে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ১০.১৩ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর বাসের সাথে সংযুক্ত দুটি বোমা বিস্ফোরণে বুধবার কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

২০১৮ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সৈন্যরা রাজধানীর উপকণ্ঠ থেকে বিরোধী যোদ্ধাদের জোরপূর্বক বের হয়ে যেতে বাধ্য করার পর সিরিয়ার রাজধানীতে এটাই প্রথম মারাত্মক হামলা। দেশের অন্যান্য অংশে সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের মধ্যে এক দশক ধরে লড়াই চলছে।

তাত্ক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। যেখানে হামলাটি হয়েছিল, সেটি বাস পরিবর্তনের স্থান , যাত্রীরা এবং স্কুল শিক্ষার্থীরা সেখান থেকে নিয়মিত যাতায়াত করে থাকে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাস ছাড়ার আগেই দুটি বোমা সেখানে সংযুক্ত ছিল এবং সেনাবাহিনী তৃতীয় বোমাটি নিষ্ক্রিয় করে দেয়।

দামেস্কের সর্বশেষ বড় বিস্ফোরণের মধ্যে একটি ঘটেছিল ২০১৭ সালে, যখন আত্মঘাতী বোমা হামলাকারীরা একটি বিচারিক অফিস ভবন এবং একটি রেস্তোরাঁয় হামলা করে প্রায় ৬০ জনকে হত্যা করেছিল। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী এই হামলার দাবি করেছিল, যারা ২০১৯ সাল থেকে সিরিয়ায় ভূখণ্ড দখল করতে পারেনি, কিন্তু প্রধানত সিরিয়ার মরুভূমিতে লুকিয়ে থেকে এই গোপন দল হুমকির কারণ হয়ে রয়েছে।

দামেস্কের বিস্ফোরণের অল্প আগে সিরিয়ার সেনাবাহিনী বিরোধীদের নিয়ন্ত্রিত উত্তর -পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের শেষ ছিটমহলকে লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করে, এতে চারজন শিশু ও একজন নারীসহ কমপক্ষে ১০ জন নিহত হয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে, ২০২০ সালের মার্চের পর থেকে আরিহা শহরে হামলার ফলে ইদলিব এলাকায় সবচেয়ে বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। সেই সময় সিরিয়ার মিত্র তুরস্ক ও রাশিয়ার সঙ্গে উত্তর -পশ্চিমে একটি যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। তবে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হয়েছে।

[এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এসেছে এসোসিয়েটেড প্রেস, এএফপি এবং রয়টার্স থেকে]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com