শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ব্রিটেনে করোনা ভাইরাস চতুর্থ তরঙ্গে দ্রুত গতিতে বাড়ছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ১০.০৫ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

ব্রিটেনে করোনা ভাইরাস দ্রুত গতিতে বাড়ছে। বলা হচ্ছে, ব্রিটেন চতুর্থ তরঙ্গের দ্বারপ্রান্তে। সংক্রমণ আর মৃত্যুর হার দেখে বিশেষজ্ঞরা খুবই চিন্তিত। বিশেষ করে গত ২৪ ঘণ্টায় ২২৩ জনের মৃত্যু বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। যা গত মার্চের পর এটাই প্রথম। সংক্রমণের হারেও ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৪ হাজার মানুষের শরীরে করোনার লক্ষণ দেখা দিয়েছে।

উল্লেখ্য যে, এ পর্যন্ত ব্রিটেনে সংক্রমিত হয়েছেন ৮৫ লাখ ৪১ হাজার ১৯২ জন। মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৮৫২ জন।

সংক্রমণ আর মৃত্যু বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা আবার বিধি-নিষেধ আরোপ করার পক্ষে মত দিচ্ছেন। সেখানকার ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বলেছে, শীত মৌসুমে করোনার দাপট আরও বাড়বে। তাই এখনই সংক্রমণ থেকে বাঁচতে পুণরায় কোভিড বিধি-নিষেধ চালু করতে হবে। এখনই একটি ব্যাকআপ কৌশল নিতে হবে। মাস্কের উপরও তারা জোর দিয়েছেন। এই মুহূর্তে শতকরা পাঁচ ভাগ মানুষ মাস্ক পরছেন। রাস্তা-ঘাটে, ট্রেনে, বাসে, শপিং সেন্টারে, খেলার মাঠে, পাব’এ, রেস্তরাঁয় মাস্ক পরা কম লোকের সঙ্গেই দেখা হয়।

বিজনেস সেক্রেটারি কোয়াসি কোয়ার্তেং মনে করেন, প্ল্যান-বি গ্রহণের সময় আসেনি। তাই এখনই লকডাউন নয়। অর্থনীতি বিপন্ন হবে এমন কোনো সিদ্ধান্ত চটজলদি নেয়া ঠিক হবে না। এই শীতে ইংল্যান্ডে কোভিড মোকাবিলার জন্য সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে ৩ কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া। এছাড়া ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এতে যদি কাজ না হয় তাহলে মাস্ক আবার বাধ্যতামূলক করতে হবে। মানুষকে বাড়ি থেকে কাজ করতে বলতে হবে। যদিও অনেকেই এখন পর্যন্ত বাড়ি থেকে কাজ করছেন। ভ্যাকসিন পাসপোর্ট প্রবর্তনের মতো পদক্ষেপগুলো প্ল্যান-বি এর অংশ হিসেবে বিবেচনা করার কথাও চিন্তাভাবনা হচ্ছে।

ওদিকে পশ্চিম ইংল্যান্ডে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটির কথা বলা হচ্ছে। এতে করে ভুল ফলাফল এসেছে। উলভারহ্যাম্পটনের একটি বেসরকারি পরীক্ষাগারে প্রযুক্তিগত সমস্যার কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার ভুল ফলাফল পাওয়া গেছে। যে কারণে সেখানকার চলমান তদন্তের মধ্যে অপারেশন স্থগিত করা হয়েছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ৪ঠা সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবরের মধ্যে এই ভুল পিসিআর ফলাফলগুলো পাওয়া গিয়েছিল।

মঙ্গলবার গভীর রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত সপ্তাহে সারা বিশ্বে প্রায় ২৭ লক্ষ লোক কোভিড রোগে নতুন করে সংক্রমিত হয়েছেন। এ সময় মারা গেছেন ৪৬ হাজার মানুষ। আফ্রিকা অঞ্চলে সংক্রমণ কমেছে। তবে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলগুলোতে আগের সপ্তাহের মতোই সংক্রমণ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com