রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে ওসি শাহ কামালের নেতৃত্বে ১নং পুলিশ ফাঁরির সহযোগিতায় ১৪ কেজি গাঁজাসহ এক ব্যাক্তি গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৩.১৪ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ:ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশের অভিযানে কোতোয়ালী মডেল থানা এলাকাকে অপরাধ মুক্ত করতে দিনরাত শ্রম দিচ্ছেন পুলিশ। সেই ধারাবাহিকতায় ওসি শাহ কামাল আকন্দের দিকনির্দেশনায় ১নং ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ কেজী গাঁজা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন কুখ্যাত গাঁজা ব্যাবসায়ী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী নাম রতন মিয়া(৬৫)।

মঙ্গলবার ভোর রাতে নগরীর মালগুদাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন ১নং ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাহবুব রহমান সঙ্গীয় ফোর্স ।

সুত্র জানিয়েছে , ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার আহমার উজ্জামান নগর থেকে মাদক মুক্ত করার লক্ষে কোতোয়ালী পুলিশকে নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ওসি কোতোয়ালী শাহ্ কামাল আকন্দের সার্বিক দিক নির্দেশনায় ১নং ফাড়ি এলাকার ইনচার্জ মাহবুব রহমান ১৯শে অক্টোবর মঙ্গলবার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত গাঁজা ব্যাবসায়ী রতনকে আটক করে। রতনকে আটক করার পর এলাকার গণমানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। মাদক বিরোধী এই অভিযানে মাদক ব্যবসায়ী রতন গ্রেফতার হওয়ায় এলাকাবাসী জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।

এর আগে মাদক ব্যবসায়ী রতনকে বার বার গ্রেফতারে অভিযান পরিচালনা করলেও কোন সংস্থা তাকে পাচ্ছিলনা। বিশেষ করে মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের অভিযান ছিল প্রশ্নবিদ্ধ? কোন এক নামধারী সাংবাদিক বিভিন্ন প্রশাসনকে ম্যানেজ করতো ও রতনের জন্য তদবির করতো বলেও একাধিক সুত্র নিশ্চিত করে। গ্রেফতার হওয়ার পর ফাঁড়ি এলাকায় তার বিচরণ ছিল।

কোতোয়ালী থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, রতন দীর্ঘদিন যাবত মাদক ও হেরোইন ব্যাবসা পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে

তিনি জানান- মাদকমুক্ত আধুনিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। অভিযানকে সফল করতে মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগীতা করতে কোতোয়ালি মডেল থানা এলাকার সর্বস্তরের জনতাকে আহ্বান করেন ।

উল্লেখ্য যে মাদক ব্যবসায়ী রতনসহ তার স্ত্রী আলেয়া বেগম, মেয়ে পলি, ছেলে আল আমিন, শরিফ, শফিকুল প্রত্যেকটি সদস্য মাদক ব্যবসায় জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com