রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মোহাম্মদপুর থেকে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৯.৪৯ পিএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ আমির মিয়া, মোঃ সুমন মিয়া ও মোঃ সোহেল মিয়া।

শনিবার (১৬ অক্টোবর, ২০২১) রাত ৮:৩০টায় মোহাম্মদপুর থানার রায়ের বাজার শেরে বাংলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ বলেন, রায়ের বাজার শেরে বাংলা রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।

এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে আমির, সুমন ও সোহেলকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের হেফাজত হতে  ৪ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com