শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

সেন্সরশিপের কারণে চীনে লিঙ্কড-ইন বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট

  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৫.০৪ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

মাইক্রোসফট ঘোষণা করেছে যে তারা এই বছরের শেষের দিকে চীনে লিঙ্কড-ইন বন্ধ করে দেবে।

একটি ব্লগ পোস্টের মাধ্যমে এই পেশাদার নেটওয়ার্কিং সাইট যেটি ২০১৪ সালে চীনে কাজ শুরু করেছিল জানিয়েছে, দেশটিতে “উল্লেখযোগ্যভাবে আরো চ্যালেঞ্জিং কর্ম পরিবেশ এবং নিয়মাবলী পালনের প্রয়োজনীয়তা বৃদ্ধির” ফলে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

সংস্থাটি বলছে, “আমরা দেখলাম যে চীনে লিঙ্কড-ইনের স্থানীয় সংস্করণ চালানোর অর্থ ইন্টারনেট প্ল্যাটফর্মে চীন সরকারের নিয়মকানুন মেনে চলা।যদিও আমরা দৃঢ়ভাবে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করি, কিন্তু আমরা চীন এবং বিশ্বজুড়ে আমাদের সদস্যদের জন্য একটি মান রক্ষা করার জন্য এই পদ্ধতি গ্রহণ করেছি।”

তবে মনে হচ্ছে চীনের নিয়ন্ত্রণের বোঝা অনেক বেশি হয়ে গেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নিয়ন্ত্রকরা এই কোম্পানিকে বছরের শুরুর দিকে আরও ভালভাবে তাদের বিষয়বস্তু সম্পর্কে আরও সচেতন হতে বলে। সংস্থাটি চীনের নিয়ন্ত্রকদের দ্বারা নিষিদ্ধ কিছু বিষয়বস্তু ও প্রোফাইল ব্লক করা শুরু করে যার মধ্যে সাংবাদিকদের প্রোফাইলও রয়েছে।

লিঙ্কড-ইন বলে, “যদিও আমরা চীনের সদস্যদের চাকরি এবং অর্থনৈতিক পন্থা খুঁজে দিতে সাহায্য করার ক্ষেত্রে সাফল্য পেয়েছি, তবে তথ্য ভাগাভাগি ও তথ্য জানার ক্ষেত্রে সামাজিক দিকগুলিতে সেই একই ধরণের সাফল্য পাইনি”।

রয়টার জানিয়েছে লিঙ্কড-ইন চীনের বাজার পুরোপুরি ছাড়ছে না। রয়টার্স জানিয়েছে, এটি এখন ‘ইন-জবস’ নামে আরেকটি নেটওয়ার্ক প্রদান করবে, যেখানে সামাজিকভাবে তথ্য প্রকাশ বা ভাগাভাগির কোন সুযোগ থাকবে না।

লিঙ্কড-ইন ছিল একমাত্র যুক্তরাষ্ট্র-ভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং সাইট যা এখন পর্যন্ত চীনের মানুষ ব্যবহার করতে পারে।

মাইক্রোসফট ২০১৬ সালে কোম্পানিটি কিনে নেয় এবং সাইটটি ৭৭ কোটি ৪০ লক্ষ মানুষ ব্যবহার করছে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com