সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় প্রেসক্লাবে সব দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ২.২৭ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

জাতীয় প্রেসক্লাবে সব দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধের সিদ্ধান্তে বিস্ময়, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সাংবাদিক নেতৃবৃন্দ একে গণতান্ত্রিক চেতনার প্রতি হুমকি হিসেবে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠাকাল থেকে জাতীয় প্রেসক্লাব ‘গণতন্ত্র ও সহিষ্ণুতার আধার’ হিসেবে ঐতিহ্য বহন করে চলেছে।

এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন-সংগ্রামে এ প্রতিষ্ঠানের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা সকল মত-পথের মানুষের কন্ঠ উচ্চকিত করার, প্রতিবাদ করার, জুলুমের বিরুদ্ধে কথা বলার নিরাপদ স্থান জাতীয় প্রেসক্লাব। অথচ বর্তমান ব্যবস্থাপনা কমিটি সেই ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করে জাতীয় প্রেসক্লাব অভ্যন্তরে সব দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে।

প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের বরাতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে একপেশে এ সিদ্ধান্তের পক্ষে কোন জোরালো যুক্তি বা প্রমাণ চোখে পড়েনি।সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করে দেশে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও তা বিকশের পক্ষে অবদান রাখার জন্যে প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com