শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ভারতে কোভিড সংক্রমণ বাড়ছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১০.৪৫ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

ভারতে কোভিড সংক্রমণ বাড়ছে। বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৫ হাজার ৮২৩ জন। যা মঙ্গলবারের বুলেটিনের তুলনায় ১০ শতাংশ বেশি।

একই ভাবে পশ্চিমবঙ্গেও বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। মঙ্গলবার রাতে স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে একদিনে রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৭৬৮ জন। যা সোমবারের চেয়ে অনেকটাই বেশি। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

সংক্রমণ বাড়ায় বাড়ল অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৩৫ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। পুজোর মধ্যে মাস্ক পরতে অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যেই। চিকিৎসকদের কথায়, রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফের কারণ এটাই।

ওদিকে কোভিড নিয়ে সচেতনতা তৈরিতে নেমেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। মাস্ক না পরার প্রবণতা বেশি দেখা যাচ্ছে তরুণ তরুণীদের মধ্যেই। তাদের হাতে মাস্ক তুলে দিয়েছেন যাদবপুরের পড়ুয়ারা।

রাস্তায় বেরিয়ে মাত্র কয়েক মাস আগের ভয়াবহতার কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছেন তাঁরা। মাস্কহীন জনতাকে বোঝাচ্ছেন, পুজোয় আপনি যেমন আনন্দ করতে বেরিয়েছেন, তেমনই পরিকল্পনা ছিল আরও অনেকের।

কিন্তু কোভিড তাঁদের কাছের মানুষকে কেড়ে নিয়েছে, তাই এবারের পুজো অনেকের কাছেই বেমানান। তাঁদের কথা ভেবে অন্তত মাস্কটুকু পরুন। যতটা সম্ভব দুরত্ববিধি মানুন। সুস্থ থাকুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com