রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাজধানীর পল্টন এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ১.২৩ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন থানা এলাকায় পৃথক অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ আলী ও মোঃ মাসুদুর রহমান।

সোমবার (১১ অক্টোবর, ২০২১) পল্টনের হোটেল বকসীর (আবাসিক) সামনের ফুটপাত ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এর ৪নং গেইট এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পল্টন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া ডিএমপি নিউজকে জানান, সোমবার পল্টন থানা এলাকায় হোন্ডা মোবাইল ডিউটি করাকালীন সন্ধ্যা সাড়ে ছয়টায় হোটেল বকসীর (আবাসিক) এর সামনের ফুটপাত থেকে ৫০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করে এসআই সুজন কুমার তালুকদার।

তিনি আরো বলেন, দিনের পৃথক এক অভিযানে সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এর ৪নং গেইট এলাকা থেকে মোঃ মাসুদুর রহমানকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে হোন্ডা মোবাইল ডিউটিতে থাকা এসআই রেজাউল করিম খাঁন।

গ্রেফতারকৃতরা ঢাকা শহরে ভাসমান অবস্থায় ইয়াবা বিক্রি করে থাকে এবং তাদের বিরুদ্ধে পল্টন থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

 print

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com