রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সন্দ্বীপে নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় আপিলে স্থগিত

  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ৫.১৬ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবিতে দুই শিশুসহ ১৮ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ৭০ লাখ টাকা দিতে হাইকোর্ট বিভাগের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার কোর্ট।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের  বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার কোর্ট এ আদেশ দেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজ বলেন, ‘গত ২৬ আগস্ট চেম্বার আদালত ক্ষতিপূরণ দেয়ার রায়টি স্থগিত করেছে। হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।’
এর আগে গত ৩০ জুন চট্টগ্রামের সন্দ্বীপে নৌকা ডুবিতে দুই শিশুসহ ১৮ জন নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১৫  লাখ করে মোট ২ কোটি ৭০ লাখ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট বিভাগ। দুই মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলা হয়। দুই মাসের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে সুদসহ এই টাকা পরিশোধ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃপক্ষকে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১৮ পরিবারকে এই টাকা প্রদান করার কথা বলা হয়। রায়ে নৌকা ডুবির ঘটনায় বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদের অবহেলাকেও দায়ী করা হয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।
২০১৭ সালের ২ এপ্রিল সন্ধ্যায় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে সি-ট্রাক থেকে যাত্রী নামিয়ে ১৫০ গজ দূরে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেয়ার সময় যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার এক ঘন্টার মধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় ৩০ জনকে উদ্ধার করা হয়। সি-ট্রাকে করে কয়েকশ যাত্রী চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাচ্ছিলেন। সি-ট্রাক ঘাটে ভিড়তে না পারায় ১৫০ গজ দূরে নোঙর করে নৌকার মাধ্যমে যাত্রীদের পারাপার করা হয়। ওই ঘটনায় দুই শিশুসহ ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সন্দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জহরুল ইসলাম হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com